২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় খালে ডুবে দুই নারীর মৃত্যু

ভোলা সদরে খালে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 11:13 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব চরকাজি গ্রামে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন এলাকার শাহেদুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও শরীফের স্ত্রী শারমিন আক্তার (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মনোয়ারা বেগম খালে হাঁড়িপাতিল ধোয়ার সময় হঠাৎ পানিতে পড়ে গেলে প্রতিবেশী শারমিন আক্তার তাকে উদ্ধার করতে খালে ঝাঁপিয়ে পড়েন।

ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে খালে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার করে। অনেক খোঁজাখুঁজির পর আরেকজনের লাশও উদ্ধার করা হয় খাল থেকে।

পরিদর্শক মনির বলেন, ধারণা করা হচ্ছে মনোয়ারা বেগম অসুস্থ হয়ে পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে শারমিন ঝাঁপ দেন। শারমিন সাঁতার না জানার কারণে তিনিও ডুবে মারা যান।

এ ঘটনায় ভোলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে তিনি জানান।