২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে জমির বিরোধে হামলায় বৃদ্ধ নিহত

নোয়াখালী সদরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 06:31 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

শনিবার নেয়াজপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমিন উল্যাহর (৬৫) বাড়ি একই গ্রামে।

এ ঘটনায় তাজুল ইসলাম তাজু নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে ইছহাক রাজু বলেন, একই বাড়ির তাজু ও সেলিমদের সঙ্গে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিম ও তাজু তার বাবাকে মারধর করলে এবং গলা চেপে ধরলে তিনি মাটিতে পড়ে যান।

“সংজ্ঞাহীন অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তাজুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।