২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে দর্শনার্থী গ্রেপ্তার ইয়াবাসহ

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক দর্শনার্থীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 10:11 PM

Updated : 08 Apr 2022, 03:53 PM

বৃহস্পতিবার কারাগার-১ এর দর্শনার্থী কক্ষ থেকে আটক করা হয় বলে বাসন থানার এসআই আলী জিন্নাহ জানিয়েছেন।

আটক দ্বীন ইসলামের (৩৮) কাছ থেকে ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।  

এসআই আলী জিন্নাহ বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর দর্শনার্থী কক্ষ থেকে ৪৫টি ইয়াবা ট্যাবলেটসহ দ্বীন ইসলামকে আটক করেছেন কারারক্ষীরা। এ কারাগারে বন্দি মাদক মামলার এক আসামিকে তিনি ইয়াবা ট্যাবলেট দিতে এসেছিলেন।

জিন্নাহ বলেন, ওই সময় রিমান্ডের আসামি আনতে কারাগারে যাওয়া বাসন থানা পুলিশ উপস্থিত ছিল। পরে কারা কর্তৃপক্ষ ইয়াবাসহ দ্বীন ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করে। 

এ ব্যাপারে বাসন থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। 

আটক দ্বীন ইসলাম শরিয়তপুরের নড়িয়া উপজেলার বিজারীবাজার এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে। তারা সপরিবারে ঢাকার মধ্যবাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকেন।