পাটুরিয়ায় ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
দৌলতদিয়া ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, কুয়াশা কেটে গেলে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ভোর সাড়ে ৪টায় কুয়াশা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
ঘাট কর্মকর্তা আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়াশার কারণে ছয়টি ফেরি মাঝ নদীতে আটকে পড়েছিল। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টায় ফেরিগুলো ফিরে এসে স্বাভাবিকভাবে যান পারাপার শুরু করে।
