২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2019, 09:55 PM

Updated : 18 Aug 2022, 04:48 PM

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর কালিদহ রেলওয়ে ক্রসিং এর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানান ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই হারুনুর রশিদ।

হারুনুর বলেন, “ধারণা করা হচ্ছে ট্রেনের দুই বগির মাঝের সংযোগস্থলে বসে ঢাকা থেকে চট্টগ্রাম আসছিলেন ওই ব্যক্তি। পরে ট্রেনটি ফেনীর কালিদহ রেলওয়ে ক্রসিং এর কাছে পৌঁছলে বেখেয়ালে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।”

নিহতের বয়স আনুমানিক ৪২ হতে পারে বলে জানান তিনি।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।