২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জুয়ায় বাধা, ৫ জনকে কুপিয়ে আহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জুয়া খেলায় বাধা দেওয়ায় জুয়াড়িরা পাঁচজনকে কুপিয়ে আহত করেছে বলে পুলিশ জানিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2019, 05:11 PM

Updated : 08 Apr 2022, 03:48 PM

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, মঙ্গলবার সকালে উপজেলার ইসলামাবাদ চা-বাগান এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি চন্দন বলেন, “ওই এলাকায় কয়েকজন বখাটে প্রায়ই জুয়ার আসর বসায়। তাতে বাধা দেন একই এলাকার রুকন ইসলাম, ক্রান্তিক নায়কসহ কয়েক যুবক। এতে জুয়াড়িরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। কয়েকজন তাদের বাঁচাতে গেলে তাদের ওপরও তারা হামলা চালায়।”

গুরুতর আহত রুকন ইসলাম (২২), ক্রান্তিক নায়ক (৩০) ও আম্বিয়া বেগমকে (৪০) উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি চন্দন বলেন, অন্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর জুয়াড়িদের ধরতে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।