২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সখীপুরে হেরোইনসহ মহিলা ইউপি সদস্য আটক

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ১৫ পুরিয়া হেরোইনসহ ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2019, 03:17 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

আটক বাছিরন (৪০) উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য।

শনিবার ভোরে ইউনিয়নের বগা প্রতিমা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সখীপুর থানার ওসি আমির হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক গ্রাম ওজনের ১৫ পুরিয়া হেরোইনসহ বাছিরনকে আটক করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

হেরোইন উদ্ধারের ঘটনায় সখীপুর থানার এসআই ওমর ফারুখ তার নামে আরও একটি মাদক মামলা করেছেন জানিয়ে ওসি আমির বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।