ময়মনসিংহে গ্যাস সিলিন্ডারের গাড়ি উল্টে বিস্ফোণ
ময়মনসিংহ সদর উপজেলায় গ্যাস সিলিন্ডার বহনকারী কভার্ড ভ্যান উল্টে বিস্ফোণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান জানান, সোমবার বেলা ২টার দিকে রহমতপুরে বাদেকল্পা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রহমান বলেন, জামালপুর থেকে ঢাকাগামী গ্যাস সিলিন্ডারবাহী কভার্ড ভ্যানটি বাইপাস এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে উল্টে যায়।
“সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ও ফয়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি গাড়ির চালক বা এর সহকারীর কোনো খবর দিতে পারেননি।
