২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ

সাতক্ষীরার তালায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাতক্ষীরার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 03:46 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

উপজেলার বালিয়াদহ গ্রামে শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার স্বামী বরিশালে একটি ইটভাটায় কাজ করেন।তাদের সংসারে সাত ও আড়াই বছর বয়সী দুইটি মেয়ে সন্তান রয়েছে।

ওই গৃহবধূর চাচা বলেন, বালিয়াদহ গ্রামের মাদক বিক্রেতা মনিরুল প্রায়ই তার ভাতিজিকে উত্ত্যক্ত করতো।

শনিবার রাতে মনিরুল ঘরের দরজা ভেঙে তার ভাতিজির ঘরে ঢুকে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর থেকে মনিরুল পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ঘটনাটি তারা স্থানীয়দের কাছে শুনছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।