গাজীপুরে দুর্ঘটনায় ট্রাকের চালক-সহকারী আহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে একটি কভার্ডভ্যান ধাক্কা দেওয়ার পর দুইজন আহত হয়েছেন।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আশিকুর রহমান জানান, মঙ্গলবার ভোরে উপজেলার মাওনা ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনায় আহতরা ট্রাক চালক ও তার সহকারী।
আহত মো. আরিফ হোসেন (৩৫) ও তার সহকারী মোবারক হোসেনকে(৩৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশিকুর বলেন, “ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার উত্তর পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।”
খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
