২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছে বাইকের ধাক্কা, কলেজ ছাত্র নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে; এতে আহত হয়েছে তার দুই সহপাঠী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2019, 02:14 PM

Updated : 08 Apr 2022, 03:44 PM

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কৃষ্ণ ইউনিয়নের কুঠুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের পরিদর্শক নাসিম উদ্দিন মৃধা জানান।

নিহত মো. শেখ সিয়াম খান (১৮) ওই এলাকার শেখ সেকেন্দার আলী খানের ছেলে এবং শিকারীপাড়া তোফাজ্জল হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।  

আহত সিয়ামের সহপাঠী আকাশ (১৮) ও প্রকাশকে (১৭) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাসিম বলেন, সিয়াম তার দুই সহপাঠীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিল।

“পথে কুঠুরী এলাকায় ব্রিজের ঢাল দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে মোটর সাইকের টির ধাক্কা লাগে।এতে তিনজনই আহত হয়।” 

পরে স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে নাসিম জানান।