২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে মন্দিরে চুরি

ঠাকুরগাঁও শহরের একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2019, 03:27 PM

Updated : 10 Oct 2022, 08:51 PM

মঙ্গলবার ভোরে গোবিন্দজিউ মন্দিরে এ ঘটনা ঘটনা ঘটে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।

তাদের দাবি, চোরেরা মন্দিরের তালা ভেঙে অষ্টধাতুর কৃষ্ণ প্রতিমা চুরি করে নিয়ে গেছে।

মন্দিরের পুরোহিত সাধন চক্রবর্তী বলেন, “রাতে মন্দিরে তালা লাগিয়ে চলে যাই। সকালে এসে দেখি তালা ভাঙা এবং ভেতরে অষ্টধাতুর কৃষ্ণ প্রতিমা নেই। এছাড়া অর্ধেক ভরি স্বর্ণ ও দশ ভরি রূপাও চোরেরা নিয়ে গেছে।”   

তবে রাধা প্রতিমা, নারায়ণ শীলা প্রতিমা ও অন্যান্য জিনিসপত্রগুলো রয়েছে বলে জানান সাধন। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “রাতে মন্দিরের ভেতরে কেউ না থাকার সুযোগে চোরেরা মন্দিরের পেছন দিকের দেওয়াল টপকে ভেতরে ঢুকে এ ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।”  

ঘটনাস্থল পরিদর্শন করে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান মনির সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত বলেন, মন্দিরে চুরির ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনবে বলে তারা আশা করছেন।