২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে মিয়ানমারের স্থাপনা নির্মাণ, বিজিপিকে চিঠি বিজিবির

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখায় তুমব্রু খালে পাকা স্থাপনা নির্মাণের কারণ জানতে চেয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে চিঠি পাঠিয়েছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2019, 09:53 PM

Updated : 10 Oct 2022, 08:51 PM

সোমবার দুপুরে এ চিঠি দেওয়া হয়েছে বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু সেক্টরের কমান্ডার কর্নেল এসএম বায়েজিদ খান।

তুমব্রু খালে সম্প্রতি মিয়ানমার পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছে এবং এর ফলে ওই এলাকায় বর্ষা মৌসুমে প্লাবনের শঙ্কা করে দেশি-বিদেশি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

Image
তুমব্রু খাল

তুমব্রু খাল

সেখানে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারাও বর্ষায় ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে বলে গণমাধ্যমের খবরে প্রকাশ।

কর্নেল বায়েজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে তিনি তুমব্রু সীমান্ত পরিদর্শন করেছেন এবং তুমব্রু খালের উপর কেন পাকা স্থাপনা নির্মাণ করছে তা জানতে চেয়ে দুপুরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে চিঠি দেওয়া হয়।

তবে বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় বিজিবি।