২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বাজারে আগুন, ৩৩ দোকান ভস্মীভূত

ভোলা সদর উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৩টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2019, 10:21 AM

Updated : 08 Apr 2022, 03:42 PM

শনিবার রাত ৯টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারের একাংশে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ভোলা খানার ওসি ছগির মিয়া জানান।

স্থানীয়রা জানান, বাজারের পূর্ব পাশে একটি ওয়ার্কশপে আগুন লাগার পর তা আশপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

ভোলা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট খবর পেয়ে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে জংশন পুলিশ ফাঁড়ি থেকে ওয়াপদা পুকুর পারের মসজিদ পর্যন্ত প্রায় ৩৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

এ অগ্নিকাণ্ডে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।