২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ৩ মেডিকেল কলেজে ক্লাস শুরু

নীলফামারী, মাগুরা ও নওগাঁয় নবপ্রতিষ্ঠিত মেডিকেল কলেজে প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়েছে। সব কলেজে প্রথম ব্যাচের শিক্ষার্থী ৫০ জন করে।

নওগাঁ প্রতিনিধি

নীলফামারী, মাগুরা,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2019, 07:18 PM

Updated : 23 Oct 2023, 09:41 PM

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে এসব কলেজের ক্লাস শুরু হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

মাগুরা

মাগুরা মেডিকেল কলেজের ক্লাস শুরু হয় এখানকার ২৫০ শয্যা হাসপাতালের সম্মেলন কক্ষে।

অধ্যক্ষ অলোক কুমার সাহা, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন মুনশী মোহাম্মদ ছাদুল্লাহ, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা বিএমএর সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু অনুষ্ঠানে ছিলেন।

নওগাঁ

আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজে রূপান্তরের স্বপ্ন নিয়ে ক্লাস শুরু হয়েছে নওগাঁ মেডিকেল কলেজের প্রথম ব্যাচে।

শুরুতে কলেজের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।

Image
নওগাঁ

নওগাঁ

নওগাঁ বিএমএর সাধারণ সম্পাদক মাহবুব আলম বক্তব্যে বলেন, “আমরা আশা করি নওগাঁ মেডিকেল কলেজ শুধু জেলার ৩২ রাখ মানুষের উন্নত চিকিৎসা সেবাই দেবে না। এটি একদিন আন্তর্জাতি কমানের মেডিকেল কলেজে রূপান্তরিত হবে।”

কলেজের অধ্যক্ষ আব্দুল বারী, নওগাঁ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফজলে রাব্বী, নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক রওশন আরা খানম, সিভিল সার্জন মোমিনুল হক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের প্রধান মঞ্জুরুল আলম, নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনি, নওগাঁ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমসহ জেলার স্বস্থ্য বিভাগের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মেডিকেল কলেজের শিক্ষক অনুষ্ঠানে ছিলেন।

নীলফামারী

নবীন শিক্ষার্থীদের প্রত্যেকর হাতে ফুলের তোড়া দিয়ে বরণের মধ্য দিয়ে নীলফামারী মেডিকেল কলেজে ক্লাস শুরু হয়েছে।

সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নে নীলফামারী ডায়াবেটিক হাসপাতালের নবনির্মিত ভবনে কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এই ক্লাস শুরু হয়।

Image
নীলফামারী

নীলফামারী

সাবেক সংস্কৃতিমন্ত্রী নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, “আপনারা যারা নীলফামারী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, প্রত্যেকেই ইতিহাসের পাতায় স্থান করে নিলেন। প্রতিষ্ঠান নতুন আপনারাও নবীন। আপনাদের দায়িত্ব অনেক।

“এখান থেকে প্রকৃত শিক্ষা  গ্রহণ করেন একজন ভাল চিকিৎসক হিসেবে দেশের মানুষের সেবায় নিয়োজিত হবেন, তখনই স্বার্থকতা পাবে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ। আপনাদের সুনামেই সারাদেশে পরিচিত ঘটবে এই মেডিকেল কলেজের। নীলফামারী মেডিকেল কলেজকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের শ্রেষ্ঠ মেডিকেল কলেজ হিসাবে গড়ে তুলবেন। এই কলেজ যেন দেশ-বিদেশে মডেল হিসাবে গ্রহণভযোগ্যতা পায়।”

কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম শাহ্, রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক অমল চন্দ্র সাহা, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হাসান চৌধুরী শাহিন অনুষ্ঠানে ছিলেন।