২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

মাদারীপুরের  কালকিনি উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2019, 05:26 PM

Updated : 18 Aug 2022, 04:39 PM

তারা হল উপজেলার চরঝাউতলা এলাকার কামাল বেপারীর মেয়ে কানিজ (৩) ও কাইয়ুম হোসেনের ছেলে রোশান (৪)।

কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে তারা বাড়ির পাশের প‌ুকুরে পড়ে খেলাধুলা করছিল। বিকাল সাড়ে ৩টার দিকে ওই পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাইবোন।