২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস চাপায় নারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বাসের নিচে চাপা পড়ে এক নারীর ‍মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2018, 10:10 AM

Updated : 19 Aug 2022, 03:05 PM

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী পশ্চিম থানার এসআই মো. ইয়াসিন আরাফাত জানান।

নিহত তারা বানু ওরফে সানু (৩৫) গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুরের নজরুল ইসলামের স্ত্রী।

এসআই বলেন, আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারী স্টেশন রোডে ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। গাজীপুরগামী সু-প্রভাত পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ মর্গে পাঠায়। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে এসআই আরাফাত জানান।