গাজীপুরে মেয়রের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, তরুণ গ্রেপ্তার
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও ডিসিসহ বিভিন্ন ব্যক্তির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।
গাজীপুর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. মঞ্জুর রহমান জানান, সোমবার সকালে ঢাকার যাত্রবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইমদাদুল হক সোহেল (৩২) সিরাজগঞ্জ সদর উপজেলা চরবনবাড়িয়া এলাকার মো. কলিম উদ্দিনের ছেলে।
পুলিশ কর্মকর্তা মঞ্জুর বলেন, “সোহেল প্রাথমিক জিজ্ঞাসবাদে স্বীকার করেছেন, মেয়র, ডিসি ও পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন ভিআইপির নাম ভাঙিয়ে সোহেল ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।”
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
