সান্তাহারে ট্রেন চলাচল শুরু
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।
সান্তাহারের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বলেন, খুলনা থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসের একটি বগি সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লাইনচ্যুত হয়। এতে পার্বতীপুরের সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
“ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর বেলা ২টার দিকে বগিটি লাইনে তোলা হলে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”
