২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শীতকালীন ছুটি শুরু বুধবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে; ছুটি চলবে ৩ জানুয়ারি পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 02:44 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ হচ্ছে ২৫ ডিসেম্বর থেকে।

তিনি বলেন, শীতকালীন ছুটি ৬ থেকে ১৭ জানুয়ারির পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

তবে ৪ ও ৫ জানুয়ারি শুক্র-শনিবার ছুটি থাকায় ক্লাস-পরীক্ষার কার্যক্রম ৬ জানুয়ারি থেকে শুরু হবে বলে প্রভাষ কুমার জানান।  

হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জিন্নাত ফেরদৌসী বলেন, পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ৩ জানুয়ারি সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হবে।