২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের কাঁদুনে গ্যাস-লাঠিপেটা

কাঁদুনে গ্যাস ছড়িয়ে এবং লাঠি চালিয়ে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ থামিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ১০ শ্রমিক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 01:17 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

রোববার সকালে রাজেন্দ্রপুরে তৈরি পোশাক কারখানা এন এ জেডের শ্রমিকরা ব্তেন-ভাতা বাড়ানোর দাবিতে একটি মোটর সাইকেল, ও কভার্ড ভ্যানে আগুন দেওয়ার পাশাপাশি একটি লেগুনাও ভাংচুর করেন। 

জয়দেবপুর থানার এসআই মো. জাফর বলেন, সকালে কারখানাটির শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে বেতনভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে।

“শ্রমিকরা কারখানার সামনে একটি মোটর সাইকেল ও কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ এবং লেগুনা ভাংচুর করে। পরে অন্য শ্রমিকরা গাড়ির আগুন নেভায়।”

পুলিশ কর্মকর্তা জাফর বলেন, “বিক্ষুব্ধ শ্রমিকদের শিল্প পুলিশ কাজে ফিরে যেতে বললেও তারা রাজি হয়নি। পরে টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেওয়া হয়।”

এসময় ১০ জন শ্রমিক আহত হন বলে জানান তিনি।