২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের সড়কে পুড়ল ট্রাক

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় আগুনে পুড়েছে একটি ট্রাক।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 11:10 AM

Updated : 08 Apr 2022, 07:31 PM

ইঞ্জিনের সমস্যা থেকে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিকগেট এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার রাত ১০টার দিকে ট্রাকে লাগা আগুন ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।  

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, খোয়া বোঝাই ট্রাকটি  ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আশুলিয়ার জিরানী বাজার যাচ্ছিল। পথে চলন্ত অবস্থায় ট্রাকটিতে আগুন ধরে যায়।”

খবর পেয়ে তাদের দু্ইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায় বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।

তিনি বলেন, ইঞ্জিনের ত্রুটি থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে তারা আপাতত ধারণা করছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।