২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপির গণসংযোগে হামলার অভিযোগ

গাজীপুর-৫ আসনের বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হকের গণসংযোগে হামলা চালিয়ে গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2018, 11:06 PM

Updated : 19 Aug 2022, 03:03 PM

শম্পার অভিযোগ, শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহরের মাজুখান বাজারের কাছে গণসংযোগে গেলে তাদের গাড়িতে হামলা চালানো হয়।

“বেলা ১২টার দিকে আমরা মাজুখান বাজারে গণসংযোগে যাই। তখন ৩০-৪০ জন লোক হকিস্টিক, রড, লাঠি-সোটা নিয়ে ব্যারিকেড দেয়। তারা আমার গাড়িসহ দুটি গাড়িতে হামলা চালায়। গাড়ির কাচ ভেঙে ফেলে এবং সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপরও হামলা চালায়।”

হামলায় কালীগঞ্জ থানা মহিলা দলের সভানেত্রী চামেলী হকসহ চারজন আহত হন বলে তার অভিযোগ। পরে তিনি জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন বলে জানান।