২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে একটি বেসরকারি হাসপাতালে ভাংচুর চালিয়েছে এক রোগীর স্বজনরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2018, 11:39 AM

Updated : 19 Aug 2022, 03:02 PM

শনিবার রাত ৯টার দিকে শহরের ‘আধুনিক হাসপাতালে’ ভাংচুরের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সেকান্তরের বাড়ি সদর উপজেলার আবিরনগর গ্রামে। তিনি লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহায়ক ছিলেন।

নিহতের পরিবারের বরাতে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেকান্তর বুকে ব্যাথা শুরু হলে তাকে শহরের আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে কোনো চিকিৎস ছিলনা।

“এক পর্যায়ে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের স্টাফরা তার হাতে ‘কয়েকটি ইনজেকশন’ দেন। এর পরপরই সেকান্তর মৃত্যু হয়।”

রিয়াজুল বলেন, ভুল চিকিৎসার কারণে সেকান্তর মারা গেছে পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ উঠলেহাসপাতালের চিকিৎসক ও কর্মী পালিয়ে যায়। পরে সেকান্তরের চিকিৎসকেরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাংচুর চালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. মো. শাহজাহান বলেন, “রোগী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক জুয়েল মাহমুদ ইসিজি করে তাকে ওষুধ দেন। এর কিছুক্ষণ পরই রোগীর মৃত্যু হয়। কোনো ভুল চিকিৎসা হয়নি।”