২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিমানবন্দরে ৬ কেজি সোনা উদ্ধার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ওজনের ৫২টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2018, 12:38 PM

Updated : 19 Aug 2022, 03:02 PM

শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এগুলো পাওয়া গেছে বলে জানান সিলেট কাস্টমস এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার আহমদ রেজা চৌধুরী।

রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইট সকাল ৯টা ১০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“বিমানের সিটের ওপর একটি হ্যান্ড লাগেজ থেকে স্কচস্টেপ মোড়ানো প্যাকেটে বারগুলো পাওয়া গেছে। ছয় কেজি ৩২ গ্রাম ওজনের ৫২টি সোনার বারের দাম প্রায় দুই কোটি টাকা।”

এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।