২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2018, 05:00 PM

Updated : 19 Aug 2022, 03:00 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহত বিপ্লব মোল্লা (৪৫) সদর উপজেলার করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। ইউনিয়নের তাড় গ্রামের রঙ্গু মোল্লার ছেলে তিনি।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে বিপ্লব একটি গভীর নলকূপের মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।