২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই পাহাড়ি গ্রেপ্তার

সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বৈঠকের অভিযোগে রাঙামাটিতে দুই পাহাড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2018, 01:00 AM

Updated : 19 Aug 2022, 03:00 PM

তারা হলেন, আলোময় চাকমা ও আনন্দ ‍কুমার চাকমা। দুজনই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাঙামাটির তবলছড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের গ্রেপ্তার করা হয় বলে রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মীর জাহিদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যৌথবাহিনীর কাছে গোপন সাংবাদ আসে যে কয়েকজন যুবক নাকশতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। তখন সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালালে ছয়জন পালিয়ে যায়।

আলোময় চাকমা ও আনন্দ চাকমাকে গ্রেপ্তার করা হয়।”

ওসি বলেন, “এরা জেএসএস (মূল) এর সশস্ত্র গ্রুপের সদস্য। বেকার পাহাড়ি যুবকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা সশস্ত্র গ্রুপে ভেড়াত।”

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মীর জাহিদ।