কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল
টাঙ্গাইলে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।
রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।
তিনি বলেন, কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
“ঋণখেলাপির দায়ে তার দুটি মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে।”
এ বিষয়ে কাদের সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু ঋণ পরিশোধ করা হয়েছে। ৪ তারিখে ব্যাংকের সঙ্গে বৈঠক হবে। তারপর আপিল করব।”
তবে কোন ব্যাংকে তার কী পরিমাণ ঋণ রয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
