২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার গুঁড়ো করতে হাতুড়ি, ইটভাঙার যন্ত্র

গোপালগঞ্জের একটি গুদামে জমে শক্ত হওয়া সার ভাংতে রীতিমত হাতুড়ি ব্যবহার করতে হচ্ছে। তারপর গুঁড়ো করতে হচ্ছে ইটভাঙার যন্ত্র দিয়ে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2018, 12:36 PM

Updated : 11 Oct 2022, 12:48 PM

সরেজমিনে টেকেরহাট বাফার স্টক গুদামে গিয়ে দেখা গেছে, একেকটা বস্তা একেকটা পাথর খণ্ডের মত হয়ে আছে। হাঁসুয়া দিয়ে বস্তা কেটে বড় হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাংছেন শ্রমিকরা। তারপর গুদামের ভেতরেই ইটভাঙার যন্ত্রে গুঁড়ো করা হচ্ছে।

শ্রমিকরা মজা করে বলেন, ইট ত নয়, যেন পাথর।

গুদাম তত্তাবধায়ক গোলাম মোস্তফা বলেন, “পাঁচ বছর আগে এ গুদামে ৯০০ মেট্রিকটন ইউরিয়া মজুদ ছিল। এগুলো জমাট বেঁধে গেছে। এর গুণগত মান ঠিক আছে।”

তবে পাঁচ বছর ধরে এসব সার কেন পড়ে থাকল সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।