২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

হবিগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2018, 07:08 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সদর থানার ওসি শহিদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শহরতলির গোবিন্দপুর গ্রামে মামুন মিয়া (২৮) নামে এই তরুণের মৃত্যু হয়।

মামুন ওই গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।

ওসি শহিদুর রহমান বলেন, মামুন বাথরুমে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে তার স্বজনরা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কিভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।