২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে ইয়াবা, নগদ টাকা ও বিভিন্ন অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‍্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2018, 11:08 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

শনিবার সদর উপজেরার পূর্ব বাহাদুরপুর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন পূর্ব বাহাদুরপুরের বছির উদ্দিনের ছেলে মো. শফিক (৩২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (২৭)।

র‌্যাবের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, গোপন সংবাদ পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব-বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে র‍্যাব তাদের ঘরে তল্লাশি চালিয়ে ৯৬টি ইয়াবা ট্যাবলেট, নগদ দুই হাজার ২২০ টাকা, ১৩টি মোবাইল ফোন, ছয়টি মানিব্যাগ, পাঁচটি হাত ঘড়ি, তিনটি ফায়ারিং সিলিন্ডার একটি অকেজো সাবমার্সিবল পাম্প, একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, একটি গ্রিল কাটার মেশিন, দুইটি করাত ও একটি শাবল উদ্ধার করে বলে তিনি জানান।

র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তার স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচা করে আসছেন এবং একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।