২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ১ লাখ ইয়াবাসহ একজন আটক

কক্সবাজারের টেকনাফে লক্ষাধিক ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 02:50 PM

Updated : 19 Aug 2022, 02:51 PM

র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে টেকনাফ পৌরভার কলেজপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মির কাশেম (৩০) জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়া এলাকার আবু সায়েদের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মেহেদী বলেন, বিদেশি এনজিওর স্টিকারযুক্ত গাড়িতে করে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়।

“ডিসিএ নামের স্টিকারযুক্ত গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১৫ হাজার ইয়াবা পাওয়া গেছে। এ সময় গাড়ি থেকে কাশেমকে আটক করা হয়।”

তা ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।