নোবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান নিজ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ৩০টি বিষয়ে ছয়টি ইউনিটে এক হাজার ৩২০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৭২ হাজার ২৯৮ শিক্ষার্থী আবেদন করে।
“এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৫ হাজার ২৭০ জন এবং উত্তীর্ণ হয় ৪৪ হাজার ২৯১ জন। পাশের হার ৮০ দশমিক ১৪ শতাংশ।”
আগামী ৪ নভেম্বর থেকে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে বলে জানান তিনি।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবুল হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ইউসুফ মিঞা, সামজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন সৈয়দ আতিকুল ইসলাম, ট্রেজারারার ফারুক উদ্দিন ও রেজিস্ট্রার মমিনুল হক উপস্থিত ছিলেন।
