২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৩ শিশু

গাজীপুরের টঙ্গীতে একটি তিন তলা বাড়ির ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশু গুরুতর দগ্ধ হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 07:23 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

রোববার গোপালপুর হাজীপাড়া এলাকায় ফিরোজ দেওয়ানের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। 

এ তিন শিশু হলো ওই বাড়ির মালিক ফিরোজ দেওয়ানের ছেলে অনিক (৯), বাবলু মিয়ার ছেলে রাকিব (৮) ও মিসকিন আলীর ছেলে জিহাদ (১০)। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ফিরোজ দেওয়ানের তিন তলা বাড়ির ছাদে খেলা করছিল অনিক, রাকিব ও জিহাদ।

“এক পর্যায়ে ওই বাড়ির ছাদ ঘেঁষে যাওয়া হাই ভোল্টেজের বিদ্যুতের তারে প্রথমে অনিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন অপর দুই শিশু তাকে বাঁচাতে গেলে তারাও দগ্ধ হয়।”

আতিকুর জানান, এ সময় অনিককে ছাদ থেকে নিচে পরে যেতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে যায় এবং তিনজনকে দ্রুত উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে‌‌ চিকিৎসকের পরামর্শে তাদের  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়। 

অনিকের চাচা ফরহাদ দেওয়ান বলেন, অনিক, রাকিব ও জিহাদ ছাদের উপর খেলা করছিল। এক পর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।