ধর্মঘটে দুর্ভোগ সারা দেশে
পরিবহন ধর্মঘটে দেশের বিভিন্ন এলাকায় গন্তব্যমুখী মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। কোথাও কোথাও অ্যাম্বুলেন্স ও ওষুধের গাড়িও ঠেকিয়ে দিতে দেখা গেছে।
গাড়ি দিয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরির পাশাপাশি শ্রমিকরা অবস্থান নিয়ে সব ধরনের ইঞ্জিনচালিত যান ঠেকিয়ে দিচ্ছেন।
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে নেমেছেন পরিবহন শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
ফেনী
ফেনী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লালপোল এলাকায় কভার্ড ভ্যান আড়াআড়ি করে রাখায় কোনো ধরনের যান চলাচল করতে পারছে না।
ফেনী ট্রাক-মিনি ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “যেসব অ্যাম্বুলেন্সে রোগী নেই কিন্তু যাত্রী পরিবহন করছে, শ্রমিকরা তাদের চলাচলে বাধা দিচ্ছে।”
ওষুধের গাড়ি ও ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে বাধা দেওয়ার বিষয়ে তিনি কিছু বলেননি।
“স্টারলাইন ও এনা কাউন্টারে এসে ভোর থেকে বাস বন্ধ দেখছি। পরে মহিপাল টার্মিনালে গিয়েও কোনো গাড়ি পাইনি। গাড়ি না থাকায় আমার মত অনেক যাত্রী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যেতে পারছে না।”
দিনাজপুর
জেলার অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সব গাড়ি বন্ধ রয়েছে। বাস, ট্রাক, মাইক্রোবাস, কারসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে অফিসগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। তবে লোকেরা ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচল করতে পারছেন।
ঝিনাইদহ
যান চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় নানা রকম বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন।
গাজীপুর
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বাস-ট্রাক চলাচল করছে না। এতে শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অন্য যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
এতে তাকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়েছে বলে জানান।
ওই এলাকার পোশাক শ্রমিক সাজেদা বেগম বলেন, “যাত্রীর তুলনার রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা কম থাকায় রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।
তবে শান্তিপূর্ণভাবে ধর্মঘট চলছে বলে জানিয়েছেন গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুলতান আহমেদ সরকার।
গাজীপুরে জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. রুহুল আমিন সরকার বলেন, “বাস-ট্রাক চলছে না। তবে কিছু প্রাইভেট কার, রিকশা, ব্যাটারিচালিত রিকশায় করে যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন।
কক্সবাজার
কক্সবাজার শহরসহ জেলার অভ্যন্তরীণ কিছু সড়কে ইজিবাইক ও অটোরিকশা চলাচল অব্যাহত থাকলেও দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এতে পর্যটকসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।
সকাল থেকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো ধরনের বাস ছাড়েনি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে (কক্সবাজার-টেকনাফ সড়ক) যান চলাচল বন্ধ রয়েছে।
অনেককে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালসহ জেলার বিভিন্ন স্টেশনে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বিকল্প কোনো যানবাহন না পেয়ে অনেকে ফিরে গেছেন।
বাস টার্মিনালসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পরিবহন শ্রমিকদের যান চলাচলে বাধা দিতে দেখা গেছে।
বিস্তারিত আসছে
