২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, নিহত ১

আধিপত্য বিস্তারের জেরে মাগুরা সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও অন্তত দশজন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2018, 01:07 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

শনিবার সকালে উপজেলার আমুড়িয়া উত্তরপাড়া গ্রামের গ্রামে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান।

নিহত আলম মোল্লা (৩৫) ওই গ্রামের তোজাব মোল্লার ছেলে।

আহতদের মধ্যে চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল বলেন, গ্রামে অধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় টিপু মিয়া ও সোহেল রানা লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

“এ সময় টিপুর সমর্থক আলম আহত হন।তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা টিপুকে মৃত ঘোষণা করেন। ”

খবর পেয়ে পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করা হয় বলে তারিকুল জানান।