২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পিস্তলসহ ২ যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে গুলিভর্তি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2018, 11:31 AM

Updated : 08 Apr 2022, 07:13 PM

এরশাদন গরের এক নম্বর ব্লক থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে র‌্যাব-১-এর কোম্পানি কোমান্ডার মো.আব্দুল্লাহ আল মামুন জানান।

আটকরা হলেন- ঢাকার বাড্ডার মো.কামরুল হাসান (৩২) ও গাজীপুরের চৌরাস্তার মো.মামুন (৩৬)।

র‌্যাব কর্তকর্তা মামুন বলেন, গোপনে খবের পেয়ে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়।

“পরে তাদের শরীরে তল্লাশি চালানো হলে দুই রাউন্ড গুলি ভরা একটি বিদেশী পিস্তল ও দুইটি ম্যাগজিন পাওয়া যায়।”

আটকদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।