২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সড়কে পুলিশসহ নিহত ২

মাদারীপুরের রাজৈরে আলাদা সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2018, 01:12 PM

Updated : 08 Apr 2022, 07:11 PM

নিহতরা হলেন জেলার কালকিনি থানায় এএসআই কামরুল ইসলাম ও সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আবুল মাতুব্বরের ছেলে মোটরসাইকেল চালক রাজা মাতুব্বর (২০)।

শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে এসআই কামরুল টেকেরহাট যাওয়ার পথে রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন।

কামরুল গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার নওহাটা গ্রামের লুৎফর রহমান মিয়ার ছেলে।

ওসি জিয়াউল বলেন, অপরদিকে বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার মোল্লাকান্দি এলাকায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাজা নামে এক মোটরাসাইকেল চালক নিহত হন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।