নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত
নওগাঁর রানীনগর উপজেলায় ট্রাক্টরচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রানীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পশু হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভি হোসেন (১২) উপজেলার চকউজির সায়েম উদ্দীন মেমোরিয়াল একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র। সদর উপজেলার চকবুলাকী মোন্নাপাড়া গ্রামের মোস্তাক হোসেনের ছেলে সে।
ওসি সিদ্দিকুর রহমান বলেন, অভি প্রাইভেট পড়ে রানীনগর বাসট্যান্ডের দিকে যাচ্ছিল। পশু হাসপাতাল মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ট্রাক্টরচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে তিনি জানান।
