২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ৩ মামলায় বিএনপি নেতা কারাগারে

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন হত্যা মামলাসহ তিনটি মামলায় এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 02:30 PM

Updated : 08 Apr 2022, 07:08 PM

রোববার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ আদেশ দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ওসমান গণি জানান।

আসামি হাবিবুল ইসলাম হাবিব জেলা বিএনপির সাবেক সভাপতি ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক।  

পিপি ওসমান গণি বলেন, হাবিবুল ইসলাম হত্যা ও চাঁদাবাজির চারটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

“শুনানি শেষে আলতাফ হত্যাসহ তিনটি মামলায় জামিন আবেদন নাকচ করে হাবিবুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।”

এ সময় চাঁদাবাজির একটি মামলায় বিচারক হাবিবুলের জামিন মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান। 

২০০৪ সালের ৪ মে আলতাফ হোসেনকে বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা।