২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ নারী নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই অটোরিকশা যাত্রী নারী নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2018, 05:58 PM

Updated : 19 Aug 2022, 02:41 PM

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম জানান, শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের মনোয়ারা খাতুন (৫০) ও চায়না খাতুন (৩৫)।

আহতদের মধ্যে রফিকুল ইসলাম (৪৩) নামে একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

ওসি শহিদ বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি সয়দাবাদ গোলচত্বর এলাকায় যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই দুই নারী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায় বলে তিনি জানান।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলেও তিনি জানান।