শিক্ষক দিবসে সিরাজগঞ্জে কেক কাটলেন সচিব
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে কেক কাটলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।
শুক্রবার দুপুরে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উন্নয়ন মেলার জেলা শিক্ষা অফিসের স্টলে এ আয়োজন করা হয়।
এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শফিউল্লাহ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিচালক শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ দিকে মেলার জেলা শিক্ষা অফিসের স্টল ঘুরে প্রতিদিন শিক্ষার্থীরা শিক্ষামূলক নতুন অনেক তথ্য জানতে পারছেন বলে আয়োজকরা জানান ।
