সাংবাদিক বিজন সেন স্মারক গ্রন্থ প্রকাশ
নোয়াখালীতে প্রয়াত সাংবাদিক বিজন সেন স্মারক গ্রন্থ প্রকাশনা ও পাঠ অনুষ্ঠান হয়েছে।
রোববার জেলা শহরের বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠাটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক বিজন সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খাঁন সোহেল।
পরে উন্নয়ন সংস্থা এনআরডিএস’র প্রধান সমন্বয়ক আবদুল আউয়ালের সভাপতিত্বে ও প্রাণের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা সবাই নোয়াখালীতে অসাম্প্রদায়িক ধারার রাজনীতি, সাংবাদিকতা, সাংস্কৃতিক কর্মকান্ড ও নাগরিক আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়াত সাংবাদিক বিজন সেনের অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে বিজন সেনের স্মৃতি রক্ষায় তার নামে সড়ক বা যে কোনো স্থাপনা করার অঙ্গিকার করেন মেয়র সহিদ উল্লাহ খাঁন সোহেল।
