২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ‘অস্ত্রসহ’ নারী ইউপি সদস্য আটক

সিরাজগঞ্জের বেলকুচি থেকে অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যকে আটক করেছে বলে র‍্যাব জানিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 09:06 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

রোববার তাকে আটক করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটক রেবা খাতুন ওরফে রেবা আলিম (৩৫) বেলকুচি উপজেলার ধুলদিয়ার গ্রামের আব্দুল আলীমের স্ত্রী এবং ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য।

র‍্যাব ১২-এর সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার সাকিবুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে রেবার ধুলদিয়ার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ ঘটনায় বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।