২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা সরকার কখনও কারচুপি করেনি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নির্বাচনে শেখ হাসিনার সরকারের দুর্নীতি করার অতীত কোনো ঘটনা নেই বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2018, 10:34 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

শনিবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা সরকার অতীতে কখনও নির্বাচনে কারচুপি করে নাই, ভবিষ্যতেও করবে না।

দুপুরে ভাওয়াল মির্জাপুর বাজারের তুরাগ নদীতে নৌকা বাইচ ও লোক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

এ সময় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা নির্বাচনে আসতে চায় না। কারণ একটাই, তারা জানে রাষ্ট্র পরিচালনার সময় তাদের কাজের হিসাব চাওয়া হলে তাদের পক্ষে সদুত্তর দেওয়ার কোনো পথ থাকে না।

“এতিমের টাকা আত্মসাত করে যদি কারও জেল হয়। তারা কী সাফাই গাইবে নিজেদের পক্ষে তা আমি জানি না। এ কারণেই তারা নির্বাচনে আসতে চায় না।”

নিউ মির্জাপুর ক্লাব লিমিটেডের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লী।

নিউ মির্জাপুর ক্লাবের সভাপতি আবুল হোসেন মুসুল্লী জানান, নৌকা বাইচে বিভিন্ন জেলার ১৪টি দল অংশ নেয়। এতে টাঙ্গাইলের মানিক তরী প্রথম, একই জেলার মায়ের দোয়া দ্বিতীয় এবং হীরার তরী তৃতীয় স্থান লাভ করে।

বিজয়ীদের যথাক্রমে মোটরসাইকেল, ফ্রিজ ও কালার টেলিভিশন দেওয়া হয়েছে।