২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের আগুনে কারখানাটি ও একটি অটোরিকশা পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2018, 08:49 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

শনিবার মাওনা-ফুলবাড়িয়া সড়কের সলিংমোড় এলাকায় বাহাদুর ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওয়ার্কশপের মালিক বাহাদুর বেপারী, মাওনা ইউনিয়নের পাথারপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম ও ছয়শতপাড়ার রফিকুল ইসলামের ছেলে মাহবুব মিয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম বলেন, বাহাদুর ওয়ার্কশপে একটি সিএনজি চালিত অটোরিকশার ঝালাই কাজ করছিলেন। এসময় ঝালাই কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি, অটো রিকশার চালক সাইদুল ও ওয়ার্কশপের একজন কর্মচারী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর অবস্থায় মাহাবুবকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।