২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঠারো বছর আগের ধর্ষণ মামলায় যাবজ্জীবন

গাজীপুরে ১৮ বছর আগের একটি ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2018, 09:13 PM

Updated : 08 Apr 2022, 07:00 PM

বৃহস্পতিবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন।

দণ্ডিত কাজল বর্মন পলাতক রয়েছেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব উত্তরপাড়ার জ্ঞানমোহন বর্মনের ছেলে।

ট্রাইবুনালের স্পেশাল পিপি এবিএম আফ্ফান জানান, ১৯৯৯ সালের ৩১ মার্চ রাতে হাতিয়াব উত্তরপাড়ার ১৪ বছর বয়সী (ওই সময়ের বয়স) মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর বের হয়।

আগে থেকে ওঁৎ পেতে থাকা কাজল বর্মন মেয়েটিকে অস্ত্রের ভয় দেখিয়ে মুখে গামছা বেঁধে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।”

ওই ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে ওই বছরের ২ এপ্রিল জয়দেবপুর থানায় মামলা করেন বলে পিপি জানান।

২০১১ সালের ২১ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হয়।