২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের বনে কিশোরীর হাত-পা বাঁধা লাশ

গাজীপুরের বাহাদুরপুর এলাকায় বনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2018, 05:15 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

জয়দেবপুর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের বয়স আনুমানিক ১৭ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

এসআই সাইফুল বলেন, ওই এলাকার রোভার স্কাউট প্রশিক্ষণকেন্দ্রের পূর্ব দিকে বনের ভেতরে স্থানীয়রা লাশ দেখতে পায়।

“তার হাত-পা ও গলা নতুন লুঙ্গি ছিঁড়ে কষে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে খুনি তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর বনে ফেলে গেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।