২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের সদরের কড্ডার মোড়ে ট্রাক-বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2018, 02:00 AM

Updated : 19 Aug 2022, 02:31 PM

নিহত শাহাদত হোসেন শহরের মাহমুদপুরের শাহজাহান আলীর ছেলে। আহতরা হলেন নাটোরের মিলন মিয়া, পাবনার আতিকুর রহমান ও রাজিয়া বেগম।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ জানিয়েছেন।

তিনি বলেন, “মসুরবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা নিরাপদ পরিবহনের বাস একই স্থানে পৌঁছলে দুটোর সংঘর্ষ বাঁধে।”

আহত চারজনকে আহতাবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাহাদতকে মৃত ঘোষণা করেন।