২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা

জমির বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে ময়মনসিংহের নান্দাইলে বড় ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। এ সময় আহত হয়েছে তার ছেলে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 04:37 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

রোববার উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঘইজখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান।

নিহত ফিরোজ মিয়া (৬০) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

ওসি বলেন, পৈত্রিক সম্পত্তির বাটোয়ারা নিয়ে সকালে ফিরোজ মিয়া এবং মিলন মিয়ার মধ্যে সংঘর্ষ বাধে। মিলন ও তার ছেলেরা ফিরোজ ও তার ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে।

“পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

লাশ ময়নাদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।